নিজস্ব প্রতিনিধি , আগরতলা - বাংলাদেশ থেকে রোহিঙ্গা যুবককে অপহরণ করে ভারতে আটকে রাখার অভিযোগ উঠেছে। মুক্তিপণ বাবদ অপহরণকারীরা চেয়েছেন ২০ লক্ষ টাকা। রক্তাক্ত অবস্থায় আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি ওই যুবক। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
সূত্রের খবর , দু'দিন ধরে আটকে রেখে বেধড়ক মারধরের পর রক্তাক্ত অবস্থায় চেলিখোলা বাংলা বাজারি এলাকায় যুবককে ফেলে রেখে আসে অপহরণকারীরা। স্থানীয়রা দেখতে পেয়ে দমকল বাহিনীকে খবর দিলে তারা যুবককে ওই অবস্থায় হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। ব্যক্তির নাম আব্দুল শুক্কুর। বাড়ি বাংলাদেশের ওকিয়াপাড়া রিফিউজি ক্যাম্প সংলগ্ন এলাকায়।
একদিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে যুবকের বিরুদ্ধে পাসপোর্ট আইনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। অন্যদিকে , আবার অপহরণের বিরুদ্ধেও বিশালাগড় থানায় মামলা রুজুর মাধ্যমে তদন্ত শুরু করেছে পুলিশ। কিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকলেন , কাদেরই বা মদত আছে ঘটনায় সবটাই খতিয়ে দেখছে পুলিশ। চিকিৎসা শেষ হলে যুবককে আদালতে পেশ করা হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের