নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বাংলাদেশে হিন্দু যুবক দিপু দাসের নির্মম হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রানাঘাটের মানুষের মধ্যে তীব্র অসন্তোষ লক্ষ্য করা যায়। 'মৌলবাদীর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও' এই স্লোগানে পথে নামেন বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , সাম্প্রতিক সময়ে ওপার বাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ধারাবাহিক হামলা, নারী নির্যাতন, সম্পত্তি দখলের একাধিক অভিযোগ সামনে এসেছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলেও রাজনৈতিক তোষণের কারণে হিন্দু সমাজ ক্রমশ চাপে পড়ছে।

অনেকসময় মুসলিম সমাজের কিছু দুষ্কৃতী অপরাধে লিপ্ত হলেও প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে। অথচ হিন্দুরা প্রতিবাদ জানাতে পথে নামলেই কড়া দমনমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই দ্বিচারিতার বিরুদ্ধেই এদিন কর্মসূচিতে শামিল হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিবাদ মিছিল নিয়ে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, 'দিপু দাসকে যেভাবে হত্যা করে উল্লাস দেখানো হচ্ছে, কোনও সভ্য সমাজের পক্ষে তা গ্রহণযোগ্য নয়। ইতিহাসে এমন নজির বিরল। বর্তমানে হিন্দু সমাজ চরম সংকটে পড়েছে বলেই এই আন্দোলন। ভোট ব্যাংকের স্বার্থে মৌলবাদীদের মদত মারাত্মক হয়ে উঠেছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের