নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে SIR আতঙ্কে একের পর এক মৃত্যু অব্যাহত। এবার SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ দত্তপুকুরের প্রৌঢ়ের। সমস্ত নথি বৈধ থাকলেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ভয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি এমনই দাবি পরিবারের। ঘটনায় রাজ্যে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
সূত্রের খবর, শনিবার সকালে মৃত্যু হয় দত্তপুকুরের চাটুরিয়া এলাকার বাসিন্দা জিয়া আলির, বয়স ৬৫। পরিবারের অভিযোগ, তার কাছে ২০০২ সালের ভোটার তালিকাসহ সমস্ত বৈধ নথি ছিল। এমনকি SIR এর এনুমারেশন ফর্মও তিনি পেয়েছিলেন। তবুও মানসিক উদ্বেগ তাকে পিছু ছাড়েনি। বৃদ্ধের মেয়ে জানান, ' বারবার খালি ফোন করে বলতো যে ফর্মে যেন ভুল না হয়। কোনো ভুল হলে বাংলাদেশে পাঠিয়ে দেবে। ২০০২ সালের ভোটার তালিকায় নামও ছিল কিন্তু তাও ভয়ে ভয়ে থাকতো।'
ক্রমাগত এই উৎকণ্ঠার জেরেই ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন জিয়া আলি। প্রথমে তাকে বারাসত মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এনআরএস মেডিকেল কলেজে স্থানান্তর করা হলে সেখানে মারা যান তিনি। মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তিনি বলেন, ' ওনার যে ২০০২ সালের ভোটার তালিকা সেখানে এপিক নম্বর নেই কিন্তু ২০২৫ এর যে ফর্ম এসেছে সেখানে এপিক নম্বর আছে। এবার সেটা থেকে উনি ভেবেছে আগেরটা আর চলবে না। এছাড়াও, সব জায়গায় বিজেপির লোকেরা বলে বেড়াচ্ছে নাম বা থাকলে বাংলাদেশে পাঠিয়ে দেবো। এই আতঙ্ক থেকেই অসুস্থ হয়ে পড়ে। কিন্তু আর শেষ পর্যন্ত রক্ষা করা গেল না। দলের পক্ষ থেকে সবরকম ভাবে পরিবারের পাশে আছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের