নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে ইউনুসের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখাল ভারতীয় সনাতনীরা। এই কর্মসূচি ঘিরে বারাসাতের সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট ক্ষোভ লক্ষ্য করা যায়। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি প্রতিবেশী দেশ কিংবা ভারতের ওপর মহল থেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে , সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একাধিক হিন্দু নাগরিকের উপর হামলা, হত্যার ঘটনা সামনে এসেছে। তার প্রতিবাদেই মঙ্গলবার হাবরা কুমড়া বাজার এলাকা থেকে খারো বাজার পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন হিন্দু সনাতনী সমাজের সদস্যদের পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, বিজেপির একাংশ কর্মী সমর্থক।

ঘটনা প্রসঙ্গে সনাতনী বিধান মন্ডল জানান, 'বাংলাদেশের দিপু চন্দ্র দাসকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধেই আমরা পথে নেমেছি। প্রায় দু'হাজার সনাতনী এই মিছিলে অংশ নিয়েছেন। আগামীদিনে কুলতলা-সহ বিভিন্ন এলাকায় এই আন্দোলন চলবে। যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে, ততদিন আমাদের প্রতিবাদ জারি থাকবে। হিন্দুদের বলব, জাগো হিন্দু জাগো'।
বিক্ষোভ মিছিল থেকে দেবজ্যোতি দাস জানান, 'বাংলাদেশের পাশাপাশি মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এখনও যদি ভারত, পশ্চিমবঙ্গের হিন্দুরা ঘুমিয়ে থাকে, তাহলে আগামী প্রজন্ম সনাতনী পরিচয় চিনবে না। এই আন্দোলন সনাতনী হিন্দুদের জাগানোর জন্য'।
অন্যদিকে উত্তম কুমার ঘোষ বলেন, 'প্রতিবেশী রাষ্ট্রে মৌলবাদী ইউনুস সরকার আসার পর থেকে একের পর এক হিন্দুদের উপর অত্যাচার চলছে। নারী নির্যাতন থেকে শুরু করে পুরুষদের নির্মম হত্যার অভিযোগে উঠেছে। এই লড়াই কেবল ভারত নয়, সারা বিশ্বের সনাতনীদের। দোষীদের কঠোরতম শাস্তি না হলে প্রয়োজনে বাংলাদেশে গিয়েও প্রতিবাদ জানানো হবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের