নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাত পোহালেই বাংলাদেশের জাতীয় নির্বাচন। তার আগেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সীমান্ত এলাকা। বুধবার থেকে দুদেশের মধ্যে সীমান্ত বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। কার্যত শুনশান চেহারা পেট্রাপোল সীমান্তে। হাতে গোনা কয়েকজন যাত্রী ছাড়া এদিন সীমান্ত পারাপারও প্রায় বন্ধের মুখে।
বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির পর থেকেই ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। আগে যেখানে প্রতিদিন বহু মানুষ চিকিৎসা, ব্যবসা কিংবা আত্মীয়স্বজনের প্রয়োজনে সীমান্ত পার হতেন, এখন সেই সংখ্যায় বড়সড় ভাটা পড়েছে। বাংলাদেশে নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই পরিস্থিতি আরও নিয়ন্ত্রিত করা হয়েছে। চিকিৎসার প্রয়োজনে ভারতে আসা বহু বাংলাদেশি নাগরিককে ইতিমধ্যেই দেশে ফিরে যেতে দেখা গিয়েছে। নতুন করে যাত্রী আসার সংখ্যাও অত্যন্ত সীমিত।
নির্বাচনকে ঘিরে কোনও অশান্তির আঁচ যাতে এপারে না আসে, সে কারণেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে সীমান্তরক্ষী বাহিনী। পেট্রাপোল বন্দরের এক মুদ্রা বিনিময় ব্যবসায়ী জানিয়েছেন, মঙ্গলবার থেকেই সীমান্ত এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাণিজ্যিক ট্রাক চলাচলও আপাতত স্থগিত। সীমান্ত জুড়ে বিএসএফ ও পুলিশের নজরদারি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের