নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের নির্যাতনের অভিযোগ বাংলার এক পরিযায়ী শ্রমিকের। শান্তিপুরের বাসিন্দা সুজয় পালের দাবি, ওড়িশায় হকারির কাজ করতে গিয়ে পুলিশের মারধর ও হেনস্তার শিকার হতে হয়েছে তাকে। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে পরিবার, শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
সুজয় পালের বাড়ি শান্তিপুরের ফুলিয়া মঠপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গত প্রায় ১৫ বছর ধরে তিনি প্রতিবেশী রাজ্য ওড়িশায় ভজনগঞ্জ এলাকায় হকারির কাজ করছেন। তার সঙ্গে আরও কয়েকজন বাংলার শ্রমিকও সেখানে কাজ করেন। অভিযোগ, গত ১৫ দিন ধরে তাদের মালিককে গ্রেফতার করে রেখেছে ওড়িশা পুলিশ। একইসঙ্গে সুজয় পাল-সহ অন্যান্য শ্রমিকদের উপরও অত্যাচার চালানো হয়েছে বলে দাবি পরিবারের। এমনকি মধ্যরাতে দরজায় লাথি মেরে ধরপাকড় চালানো হয় বলেও দাবি পরিবারের।
সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে সাহায্যের আবেদন করেন পরিযায়ী শ্রমিক সুজয় পাল। তার বক্তব্য, ' বিগত ১৫ বছর ধরে আমরা এখানে কাজ করছি কিন্তু কখনও কোনো অসুবিধা হয়নি। কিন্তু বিগত ১৫ দিন আগে আমাদের এখানের অনেক মানুষকে তুলে নিয়ে গেছে। প্রতিদিন রাতে এসে দরজায় লাথি মেরে আমাদের তুলে নিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলিম বলে তুলে নিয়ে গিয়ে জেলে আটকে রাখছে। রোজই আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি।'
পশ্চিমবঙ্গ পুলিশের কাছে সাহায্য আবেদন করে সুজয় পাল বলেন, ' আমি সমস্ত পশ্চিমবঙ্গ বাসীর কাছে আবেদন করবো যাতে আমাদের সহায়তা করে। পশ্চিমবঙ্গ পুলিশের কাছে অনুরোধ করবো আমাদের সাহায্য করার জন্য যাতে আমরা এখান থেকে সুস্থ ভাবে বাড়িতে ফিরতে পারি।' ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।
বিজেপির দাবি, 'বাংলায় কাজ নেই বলেই এখানের মানুষদের বাইরে কাজে যেতে হচ্ছে। ওনাদের যদি সঠিক পরিচয় থাকে তাহলে অবশ্যই সাহায্য করা হবে।' পাল্টা তৃণমূলের দাবি, ' ডাবল ইঞ্জিনের রাজ্যে বাংলার মানুষ বারবার আক্রান্ত হচ্ছে। বাঙালিদের বেছে বেছে অত্যাচার করা হচ্ছে।'
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...