নিজস্ব প্রতিনিধি , হুগলি - রিষড়া সুভাষনগর হাউসিংয়ে গণেশ পুজোর উদ্বোধন করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঞ্চ থেকে তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি।
সূত্রের খবর, গণেশ পুজো উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই পুজোর আয়োজন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে রিষড়ার সুভাষনগর হাউসিংয়ে গণেশ পূজোর উদ্বোধন করতে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের দুর্নীতি , আইনশৃঙ্খলা সহ একাধিক বিষয়ে শাসক দলকে নিশানা করলেন তিনি। সম্প্রতি ইডির হাতে গ্রেফতার হওয়া জগন্নাথ সাহার প্রসঙ্গে তিনি বলেন, 'এইসব ঘটনার সত্যতা সবাই জানে। প্রথমে সিবিআই এর হাতে অতো ক্ষমতা ছিল না তাই পারেনি। এখন ইডি তদন্তে নেমেছে এবং সাধারণ মানুষের আশা পূরণ হবে।'
কৃষ্ণনগরে হওয়া ছাত্রী খুনের বিষয়ে এবার দিলীপ ঘোষও সরব হন। তিনি বলেন, 'আগে আমরা বিহার-ইউপি নিয়ে হাসতাম। আর এখন বাংলাতেই একই অবস্থা। যার তার হাতে বন্দুক। যখন তখন কারোর বাড়িতে ঢুকে মেরে দিচ্ছে। এখানে বাংলার মানুষের নিরাপত্তাটা কোথায়? এত অস্ত্র আসছেও বা কোথা দিয়ে। এই ধরনের ঘটনাবলী বুঝিয়ে দিচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের