নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - উত্তরবঙ্গে বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনার প্রতিবাদে এবং রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগে রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসকে চিঠি দিলেন বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তব বাগচী।
সূত্রের খবর, নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিজেপি বিধায়কের ওপর হামলার ঘটনা বঙ্গ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। এই ঘটনার অবিলম্বে বিচার চেয়ে সোমবার দুপুরে রাজ্যপালের দফতরে চিঠি বিজেপি নেতা কৌস্তভ বাগচীর। ই-মেইল মারফত পাঠানো চিঠিতে কৌস্তভ বাগচী উল্লেখ করেন, 'রাজ্যের পরিস্থিতি ভয়াবহ। জননিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক শৃঙ্খলা মারাত্মকভাবে বিপর্যস্ত।'
তিনি অভিযোগ করেন, বিজেপির সাংসদ, বিধায়ক এবং রাজ্যসভার সদস্যদের উপর হামলা রাজ্যে প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করে রাজ্যে ৩৫৫ ধারা প্রয়োগের আবেদন জানান তিনি।
এই প্রসঙ্গে কৌস্তভ বাগচী জানান, 'আগে এই রাজ্যের সাধারণ মানুষ সুরক্ষিত ছিল না। বিরোধী দলের নেতাদের ওপর আক্রমণ হয়েছে। আর এখন জনপ্রতিনিধিদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে বিরোধীদের একটি দল উত্তরবঙ্গে ত্রাণ পরিষেবা দিতে গেছিল কিন্তু সেখানে গিয়ে তাদের যেভাবে তৃণমূলের কিছু গুন্ডাদের দ্বারা আক্রান্ত হতে হয় সেখানে এটা প্রমাণিত যে এক রাজ্যে আর কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই।'
বিজেপি নেতা আরও বলেন, 'আমি আমাদের রাজ্যের যিনি সাংবিধানিক অভিভাবক রাজ্যপালের কাছে প্রার্থনা জানিয়েছি। এখন সময় ব্যবস্থা গ্রহণ করার। উনি রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট দায়ের করুক। সঙ্গে এই মুহূর্তে রাজ্যে ৩৫৫ ধারা জারি করা হোক। এটা খুবই দরকার।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের