নিজস্ব প্রতিনিধি , মালদহ - ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। কাজের জন্য হায়দ্রাবাদ গিয়েছিলেন সেই ব্যাক্তি , চারমাস কাজ করেন সেখানে। হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর তাকে তার বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য ট্রেনে চাপিয়ে দেওয়া হয়। কিন্তু হঠাৎ এক ঘন্টা পরে পরিবারের কাছে খোজ আসে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রের খবর , অভাব অনটনের কারণে প্রায় চার মাস আগে হায়দ্রাবাদে কাজে গিয়েছিলেন জগন্নাথ চৌধুরী (৪০)। গত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে ভর্তি করা হয় স্থানীয় এক হাসপাতালে। শনিবার পরিবারের কাছে খবর আসে তাকে ট্রেনে চাপিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষনের মধ্যে ফের খবর আসে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে।

মৃতের স্ত্রী অঞ্জলী চৌধুরীর অভিযোগ , মৃতদেহ আনার সময় ঠিকাদার সংস্থা আর অ্যাম্বুলেন্স চালকের কথায় একাধিক অসঙ্গতি ধরা পরে। ঠিকাদার উপস্থিত না হওয়ার ক্ষোভে অ্যাম্বুলেন্সে আটকে রাখলেন মৃতের আত্মীয়রা। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আমার পরিবারে দুই কন্যা সন্তান আছে। বাইরে কাজে গেছিলো পরিবারের অভাবের জন্য। কাজে গেছে চার মাস কিন্তু হঠাৎ এরকম হবে ভাবিনি।

স্থানীয় বাসিন্দা শিবা সরকার জানান,"চার মাস আগে হায়দ্রাবাদ কাজে গেছিলো। তপেস মন্ডলের সঙ্গে কাজে গেছিলো। হঠাৎ খবর আসে অসুস্থ হয়ে গেছে। শ্রেয়া হাসপাতালে এডমিট করা হয়। তারপর সেখান থেকে জানায় ও এখন সুস্থ হয়ে গেছে ওকে ট্রেনে চাপিয়ে দেওয়া হয়েছে। আবার এক ঘন্টা পর জানায় ও মারা গেছে। হঠাৎ করে আজ সকালে অ্যাম্বুলেন্সে করে ওকে দিয়ে গেছে। "
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের