নিজস্ব প্রতিনিধি, মালদা - পদ্ম শিবিরের পাখির চোখ বাংলা দখল। এর আগে রাজ্যজুড়ে পরিবর্তন যাত্রা বিজেপির। রবিবার মালদায় পরিবর্তন যাত্রা ছিল বিজেপি। মালদার গাজোলে একটি সভা থেকে আন্তর্জাতিক নারী দিবসে ‘নারী সুরক্ষা’ নিয়ে তৃণমূল সরকারকে তুলধনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিজেপি সরকার বাংলায় এলে ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এদিন শুভেন্দু বলেন, “আরজি কর মেডিকেলে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। রামপুরহাটে আদিবাসীকে ধর্ষণের অভিযোগ। আদিবাসীদের সম্মান নেই। বাংলায় কোনও মহিলা সুরক্ষিত নয়। বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলল রাতে মেয়েদের বাড়ির বাইরে বেরোতে না। আমি কথা দিয়ে গেলাম, বিজেপি সরকার এলে সমস্ত ধর্ষকদের সকালে নেব, বিকেলে খরচ করে দেব। এটা ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার।“
শুভেন্দুর প্রতিশ্রুতি, “১৫০০ টাকায় কি হয়? দু বার ৩৪৯ রিচার্জ করালেই শেষ। ওড়িশায় বিজেপি সরকার। সুভদ্রা যোজনা। বছরে এককালীন ৫০ হাজার টাকা পায়। দিল্লিতে রেখা গুপ্তা। মাসে ২৫০০ টাকা। হরিয়ানায় ২১০০ টাকা। মহারাষ্ট্রে মাসে ২ হাজার টাকা। কথা দিলাম। বিজেপি সরকার বাংলায় ৩ হাজার টাকা দেওয়া হবে। সমস্ত শিক্ষিত যুবতীরা চাকরি পাবেন। বিজেপির অঙ্গীকার হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাব। কাজ দেব আমরা। সরকারি চাকরি ও শিল্পায়ন হবে।“
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের