নিজস্ব প্রতিনিধি , হুগলী - বাংলায় কথা বলাই কাল হয়ে দাঁড়াল। এবার উত্তরপ্রদেশে কাজ করতে গিয়ে নৃশংস হত্যার শিকার বাংলার পরিযায়ী শ্রমিক। উত্তরপ্রদেশে খুন সিঙ্গুরের শ্রমিক শেখ সইদুল্লা। কোনওক্রমে প্রাণে বেঁচে বাড়ি ফিরেছেন মৃত শ্রমিকের স্ত্রী।
মৃত যুবকের নাম শেখ সইদুল্লা, বয়স ৩২ বছর। দীর্ঘদিন ধরেই উত্তরপ্রদেশে সপরিবারে থাকতেন তিনি এবং সেখানে একটি সোনার দোকানে কাজ করতেন। সম্প্রতি SIR শুনানিতে ডাকার নোটিশ পেয়ে স্ত্রী আরমিনা বেগম গ্রামে ফিরে আসেন। আগামী ১৯ তারিখ সইদুল্লার ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। বাংলাদেশি সন্দেহে যোগী রাজ্যে খুন হতে হল সইদুল্লাকে।
মৃতের স্ত্রী আরমিনা বেগমের অভিযোগ, বাংলায় কথা বলার কারণেই বাংলাদেশি সন্দেহে দীর্ঘদিন ধরে তাদের নানা ভাবে হেনস্তা করা হচ্ছিল। সেই বিদ্বেষ থেকেই সুযোগ পেয়ে সইদুল্লাকে পিটিয়ে খুন করা হয়েছে। ভয়াবহ সেই হামলায় কোনওক্রমে প্রাণে বাঁচেন তার স্ত্রী। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে মৃতের বাড়িতে যান হরিপালের বিধায়ক করবী মান্না। শোকস্তব্ধ পরিবারের সঙ্গে কথা বলে তিনি। ন্যায়বিচারের পাশাপশি প্রয়োজনীয় সবরকম সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। বিজেপি শাসিত রাজ্যে লাগাতার বাংলার পরিযায়ী শ্রমিকের হত্যার ঘটনা শাসক - বিরোধী সংঘাতকে আরও তীব্র করে তুলছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের