নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর - শনিবার ২ দিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের প্রথম দিন মালদায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। রবিবার অর্থাৎ, সফরের দ্বিতীয় দিন হুগলীর সিঙ্গুরে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এর আগে সিঙ্গুরবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন মোদি।
নিজের এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “আমাদের সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নযাত্রায় গতি আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ সিঙ্গুরে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। এর মধ্যে রয়েছে বলাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন, যার মধ্যে রয়েছে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট টার্মিনাল ও রোড ওভারব্রিজ। কলকাতায় ইলেকট্রিক ক্যাটামারান চালু করা। জয়রামবাটি ও ময়নাপুরের মধ্যে নতুন রেললাইনের উদ্বোধন করা। অমৃত ভারত ট্রেন সহ একাধিক ট্রেনের যাত্রার সূচনা করা।”
শনিবার টাউন স্টেশনে আয়োজিত সরকারি অনুষ্ঠানে সবুজ পতাকা নেড়ে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। এই ট্রেন চালু হওয়ার ফলে হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত দীর্ঘ দূরত্বের যাত্রা আরও স্বচ্ছন্দ ও সময়সাশ্রয়ী হবে বলে আশা রেল কর্তৃপক্ষের।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের