69b3ca0da9ea2_Gallery_1773390280989
মার্চ ১৩, ২০২৬ বিকাল ০৭:১৪ IST

বাণিজ্যিক সিলিন্ডারের আকাল! মা তারার ভোগ ও ভাণ্ডারা নিয়ে ঘোর সংকটে তারাপীঠ

নিজস্ব প্রতিনিধি , বীরভূম - পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির পরোক্ষ প্রভাব এবার পড়তে শুরু করেছে অন্যতম প্রধান তীর্থস্থান তারাপীঠে। বাণিজ্যিক গ্যাসের সংকটের জেরে মা তারার ভোগ প্রস্তুত এবং ভাণ্ডারার আয়োজন করতে গিয়ে সমস্যায় পড়ছেন পাচক-সহ মন্দির কর্তৃপক্ষ। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে দর্শনার্থী মহল ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুরহাটের কাছে অবস্থিত তারাপীঠ অত্যন্ত পবিত্র হিন্দু তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত। দেবী তারার তান্ত্রিক উপাসনাকেন্দ্র এবং সংলগ্ন শ্মশানের জন্য জায়গাটি বিশেষভাবে প্রসিদ্ধ। সতীপীঠ বলে খ্যাত এই স্থানে দেবী সতীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষের সমাগম ঘটে এখানে।

মানত পূরণ অথবা বিশেষ তিথি উপলক্ষে ৫০০ থেকে ১০০০ কিংবা তারও অধিক ভক্তের জন্য অন্নসেবার আয়োজন করা হয়। এই বিপুল পরিমাণ রান্নার কাজে কাঠের জ্বালানির পাশাপাশি দ্রুত প্রস্তুতির জন্য বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সহায়তা নিতে হয়। কিন্তু গত কয়েকদিন ধরে সরবরাহ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় সেই ধর্মীয় অনুষ্ঠান বজায় রাখা কার্যত কঠিন হয়ে উঠেছে।

মন্দিরের পাচক শুভতন মাজি বলেন, 'প্রতিদিন মায়ের উদ্দেশ্যে পাঁচ ধরনের ভাজা, চাটনি, পায়েস ও পোলাও প্রস্তুত হয়। সেই সব পদ সাধারণত কাঠের আগুনেই তৈরি করা হয়। তবে ভাণ্ডারার বড় আয়োজন সম্পন্ন করতে গ্যাসের প্রয়োজন পড়ে। এখন ব্যবসায়ীরা কেউ ১৪০০, কেউ ১৫০০ আবার কেউ ১৭০০ টাকায় সিলিন্ডার বিক্রি করছেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হলেই সবার স্বস্তি ফিরবে'।

মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, 'অনেকেই দুই মাস আগে থেকেই ভাণ্ডারার তারিখ নির্ধারণ করে রাখেন। সেই অনুযায়ী সমস্ত প্রস্তুতি নেওয়া হয়। দেবীর নিজস্ব ভোগ সাধারণত কাঠের জ্বালানিতেই সম্পন্ন হলেও, ভক্তদের এই বিশাল আয়োজনে গ্যাস অপরিহার্য হয়ে ওঠে। সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় এখন পুরো ব্যবস্থাপনাই অনিশ্চয়তার মুখে। একসঙ্গে এত কাঠ সংগ্রহ করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে'।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, 'এই ভোগ ও ভাণ্ডারার সঙ্গে বহু মানুষের জীবিকা জড়িয়ে রয়েছে। রান্নার কর্মী থেকে শুরু করে বাজারের বিক্রেতা- সকলেই বর্তমানে এই সংকটের কারণে দুশ্চিন্তায় রয়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে তীর্থকেন্দ্রের ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি পর্যটন, আবাসন ব্যবসাতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে'।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের