নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফুলকপি শীতকালে এমনিতেই সকলের প্রিয়। আর গরম ভাতে ভর্তা আরও প্রিয়। এবার ফুলকপির ডাটা দিয়েই বানিয়ে। ফেলতে পারেন সুস্বাদু ভর্তা। গরম গরম ভাতে জমে যাবে।
১টি ছোট পেঁয়াজ
৭-৮ কোয়া রসুন
৪ টি কাঁচালঙ্কা
১ চা চামচ সাদা সর্ষের দানা
আধ চা চামচ সাদা তিল
১ চা চামচ গোটা সাদাজিরে
১/২ চা চামচ কালোজিরে
১টি শুকনোলঙ্কা
২ টেবিল চামচ সর্ষের তেল
স্বাদ মতো নুন
প্রণালী -
ফুলকপির ডাঁটা ছোট ছোট টুকরোয় কেটে ভাল করে ধুয়ে জল ভাপিয়ে নিন ৪-৫ মিনিটের জন্য।
এ বার মিক্সিতে ভাপিয়ে নেওয়া ডাঁটা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, সর্ষে, তিল দিয়ে ভাল ভাবে বেটে নিন। মিশ্রণটি আলাদা করে সরিয়ে রাখুন।
কড়াইয়ে দেড় চামচ সর্ষের তেল গরম করুন। তাতে গোটা সাদাজিরে এবং কালোজিরে ফোড়ন দিন। গোটা শুকনোলঙ্কা ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে বেটে নেওয়া ফুলকপির ডাঁটার মিশ্রণটি ওর মধ্যে দিয়ে দিন। নুন এবং মিষ্টি দিয়ে ভাল করে কষিয়ে তেল ছেড়ে এলে তুলে নিন। উপরে আধ চামচ কাঁচা তেল ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের