নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শীতের সময় কড়াইশুঁটির জুরি মেলা ভার। যেকোনো তরকারিতে কড়াইশুঁটি দিলে তার স্বাদ অনেক বেড়ে যায়। চিপস খেতে সকলেই ভালোবাসে। সেই চিপস যদি স্বাস্থ্যকর হয় তাহলে আরও ভালো হয়। তাই কড়াইশুঁটি দিয়ে বানিয়ে ফেলতে পারেন স্বাস্থ্যকর চিপস।
রন্ধন প্রণালী -
বাজার থেকে কেনা পাম অয়েলে ভাজা অস্বাস্থ্যকর চিপ্স প্রায় সব খুদেরই ভীষণ প্রিয়। তবে তাদের স্বাস্থ্যের কথা ভেবে কড়াইশুঁটির খোসা দিয়ে সুস্বাদু চিপ্স বানিয়ে দিতে পারেন। খোসাগুলি একটু নুন দিয়ে ভাপিয়ে নিন। একটি কাপড়ে রেখে জল শুকিয়ে নিন। একটি পাত্রে খোসাগুলি নিয়ে তার সঙ্গে চালের গুঁড়ো, বেসন, হলুদগুঁড়ো, নুন, লঙ্কাগুঁড়ো, রসুনবাটা, ধনেপাতাবাটা ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণে অল্প অল্প করে জল দিয়ে শুকনো করে মেখে নিন। এ বার ডুবো তেলে মুচমুচে করে ভেজে উপর থেকে চাটমশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে কড়াইশুঁটির খোসার চিপ্স।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের