ডিসেম্বর ০৮, ২০২৫ রাত ০৮:২১ IST

বানিয়ে নিন বরিশালের কাতলা পাতুরি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পাতুরি মানেই নাকি ভেটকি মাছ। এছাড়াও পাতুরির তালিকায় রয়েছে ইলিশ মাছ। দুইই খেতে পছন্দ করেন সকলে। তবে কাতলার পাতুরিও বানানো যায়। বরিশালের কাতলা পাতুরি যার মধ্যে ভীষণ জনপ্রিয়। শীতের দুপুরে বানিয়ে নিলেই জমে যাবে এই পদ।

উপকরণ -

৪ টুকরো বড় মাপের কাতলা পেটি
১ কাপ আলু কুচি (ঝিরিঝিরি করে কাটা)
১ কাপ পেঁয়াজ কুচি (ঝিরিঝিরি করে কাটা)
১ কাপ টম্যাটো কুচি
১ টেবিল চামচ হলুদ বাটা
১ চা চামচ শুকনো লঙ্কা বাটা
১ চা চামচ কাঁচালঙ্কা বাটা
স্বাদ মতো নুন
১ টেবিল চামচ জিরে গুঁড়ো
পরিমাণ মতো সরষের তেল
১ টেবিল চামচ রসুনকুচি
১ চা চামচ আদাকুচি
৪টি চেরা কাঁচালঙ্কা

রন্ধন প্রণালী -

একটি পাত্রে মাছগুলি নিয়ে নুন, হলুদ বাটা, শুকনো লঙ্কা বাটা, রসুনকুচি, আদাকুচি আর সর্ষের তেল দিয়ে ভাল করে মেখে আধ ঘণ্টা রেখে দিন। আরও একটি পাত্রে আলুকুচি, পেঁয়াজকুচি, টম্যাটোকুচি, হলুদবাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়ে খুব ভাল করে মেখে নিন। এ বার কলাপাতাগুলি চৌকো করে কেটে গ্যাসে সেঁকে নিন। একটি কলাপাতা নিয়ে তার উপর পেঁয়াজের মিশ্রণ রেখে একটি মাছ রাখুন, উপরে আবারও পেঁয়াজের মিশ্রণ দিন। শেষে উপরে একটি চেরা কাঁচালঙ্কা দিয়ে কলাপাতাগুলি ভাল করে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে দিন।

এবার একটি কড়াইতে জল গরম করে উপরে একটি স্ট্যান্ড রাখুন। তার উপরে একটি ছিদ্রযুক্ত পাত্র রেখে পাতুরিগুলি সাজিয়ে দিন। এ বার কড়াইয়ের ঢাকা ভাল করে বন্ধ করে দিন। মিনিট ১৫ পর তৈরি হয়ে যাবে বরিশালের কাতল পাতুরি।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের