নিজস্ব প্রতিনিধি , কলকাতা - খাবার দিয়ে জায়গা চেনা যায়। কথাটি অনেকাংশে সত্যি। কলকাতার রসগোল্লা , দার্জিলিংয়ের চা , শক্তিগড়ের ল্যাংচা , বর্ধমানের সীতাভোগ। ঠিক তেমনই নানা রাজ্যের নানারকম খাবার রয়েছে। অনেকেই তা জানেন আবার অনেকেই জানেন না। এবার বানিয়ে ফেলুন হিমাচল প্রদেশের জনপ্রিয় মাদ্রা।
মাদ্রা রন্ধন প্রণালী -
হিমাচলের জনপ্রিয় একটি খাবার হল মাদ্রা। সেদ্ধ করা কাবলি ছোলা এবং দই দিয়ে তৈরি হয়। নুন দিয়ে কাবলি ছোলা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা হয়। একটি পাত্রে টকদই নুন, জিরেগুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে রাখা হয়। কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরে, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, দারচিনি ফোড়ন দিয়ে আঁচ কমিয়ে ফেটিয়ে নেওয়া দই রান্না করতে হবে। যোগ করতে হবে কাঁচালঙ্কা। ক্রমাগত খুন্তি নাড়তে হবে মিনিট ৫-১০। তার পর সেদ্ধ করা কাবলি ছোলা দিয়ে রান্না করে নিলেই তৈরি মাদ্রা। স্বাদে ভারসাম্য আনতে একটু চিনি যোগ করা যেতে পারে।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের