নিজস্ব প্রতিনিধি , মালদহ - রাজনৈতিক আক্রোশের জেরে তৃণমূলের প্রাক্তন সদস্যা-সহ তাঁর শাশুড়িকে মারধরের অভিযোগ উঠল CPIM-এর দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রতুয়া ২ নম্বর ব্লকের পুখুরিয়া এলাকায়। বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত অভিযুক্ত দলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর গ্রামের বাসিন্দা নূরসেবা খাতুন পরিবার নিয়ে বসবাস করেন। বর্তমানে গৃহবধূ হলেও ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের সদস্যা ছিলেন। মঙ্গলবার দুপুরে তাঁর শাশুড়ি সাহেদা বেওয়া নিজেদের জমিতে গিয়ে দেখতে পান, কয়েকজন অনুমতি ছাড়াই বাঁশ কাটছেন। প্রতিবাদ জানাতেই তাঁকে কটূক্তি করা হয় বলে অভিযোগ। বচসা বাড়তে বাড়তেই বৃদ্ধাকে মারধর করা হয় বলে দাবি পরিবারের। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নূরসেবা খাতুন। সেখানে গিয়েও তিনি হামলার শিকার হন বলে দাবি। পরে আহত শাশুড়িকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত পরিবারের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের কারণেই দীর্ঘদিন ধরে তাঁদের ওপর আক্রোশ ছিল স্থানীয় CPIM কর্মীদের। সেই প্রেক্ষিতেই পরিকল্পিতভাবে সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে এই হামলা চালানো হয়েছে।
এ প্রসঙ্গে নূরসেবার স্বামী সমিদুর রহমান জানান, 'ঘটনার সময় আমি রায়গঞ্জে ছিলাম। খবর পেয়ে ছুটে আসি। ওই জমি আমাদের পৈতৃক সম্পত্তি। পঞ্চায়েতের সময়কাল থেকেই আমাদের বিরুদ্ধে আক্রোশ তৈরি হয়েছিল। ইচ্ছাকৃতভাবে এই অশান্তি বাধানো হয়েছে। আগে কখনও এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি। আইনের দ্বারস্থ হয়েছি। বয়স্ক মাকে মারধরের জন্য দোষীদের শাস্তি চাই'।
নূরসেবা খাতুন বলেন, 'আমার শাশুড়ি নিজের জমিতে গেলে তাঁকেই প্রশ্ন করা হয়, তোর জমি নাকি? তিনি জানিয়েছিলেন, এটি তাঁরই সম্পত্তি। বাড়িতে স্বামী ছাড়া পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই। স্বামীকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমরা দোষীদের শাস্তি দাবি করছি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের