নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বাইক চুরির অভিযোগে তদন্তে নেমে চাঞ্চল্যকর মোড়। পুলিশের জালে ধরা পড়ল এক এমবিএ উত্তীর্ণ যুবক সহ তার প্রেমিকা। ঘটনাটি ঘটে বারাসাতের ল্যারিকা টাউনশিপ এলাকায়। আদালতের তরফে ধৃতদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
সূত্রের খবর , গত ১৬ সেপ্টেম্বর , বারাসাতের ল্যারিকা টাউনশিপ থেকে একটি বাইক চুরির অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বারাসাত থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এমনকি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। নদীয়ার বুইনচারা পাড়ার বাসিন্দা শিবনাথ দাস এক বছর আগে এমবিএ উত্তীর্ণ হন। এরপর তার প্রেমিকা মোনালিসার সঙ্গে বারাসাতে ‘উইলসম্যাপ’ নামে একটি সংস্থা চালু করেন। সংস্থাটি বেশিদিন না চললেও , একই আবাসনে থাকতেন তারা। মোনালিসা বর্তমানে দত্তপুকুর থানার নারায়ণপুর এলাকার একটি বেসরকারি কলেজের ছাত্রী।

তদন্তে জানা যায় , চুরির দিন মোনালিসা , মুখে মাস্ক পরে বাইকটি শনাক্ত করে দেয় দু’জন মেকানিককে। শিবনাথ তাদের ফোনে জানান , তিনি চাবি হারিয়ে ফেলেছেন। বাইকটি খুলে মেরামত করতে হবে। টেকনিশিয়ানরা আবাসনে পৌঁছে মোনালিসার দেখানো বাইকটি লক ভেঙে নিয়ে যান। পরে সেটি তুলে দেওয়া হয় শিবনাথের হাতে। এরপর তিনি বাইকটি অন্যত্র সরিয়ে রাখেন।
দু’দিন পর বাইকের আসল মালিক ফিরে এসে গাড়ি না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে উঠে আসে ডিজিটাল তথ্য সহ সিসিটিভি ফুটেজ , যা ভিত্তি করেই ধরা পড়ে চক্রের মূল কাণ্ডারি শিবনাথ সহ মোনালিসা। জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করে নেন।
বারাসাত থানার পুলিশ এপ্রসঙ্গে জানান , ''ধৃতদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এরপর বারাসাত জেলা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এমবিএ ডিগ্রিধারী যুবক সহ সম্ভ্রান্ত পরিবারের মেয়ের এমন অপরাধে তাজ্জব আমরা।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের