নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পুলিশ পরিচয় দিয়ে দিনদুপুরে এক বৃদ্ধার কাছ থেকে সোনার গয়না ছিনতাইয়ের ঘটনা ঘটলো বারাসাতে। প্রায় ৩৬ গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কালীপুজোর মুখে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , ঘটনাটি ঘটে বারাসাতের ৩০ নম্বর ওয়ার্ডে , যশোর রোড থেকে প্রায় ৩০০ মিটার ভিতরে। বৃহস্পতিবার দুপুর নাগাদ ৭৮ বছরের এক বৃদ্ধা পাড়ার মুদি দোকান থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকা এক ব্যক্তি তার পথ আটকায়। এমনকি নিজেকে পুলিস পরিচয় দিয়ে বলেন , "আপনি এভাবে গায়ে গয়না পরে ঘুরছেন , কালীপুজোর সময় যেকোনো সময় ছিনতাই হয়ে যেতে পারে।"

বৃদ্ধা কিছুটা ঘাবড়ে গেলে , পাশে এক ‘ভদ্রলোক’ এগিয়ে এসে গলায় সোনার চেন দেখিয়ে বলেন , তিনিও খুলে রাখছেন। এরপর ‘পুলিস’ পরিচয় দেওয়া ব্যক্তি ওই বৃদ্ধাকে ধমক দিয়ে তার গলা সহ হাতে থাকা সোনার গয়না খুলতে বলেন। এমনকি সেগুলো একটি খামে ভরে তার ব্যাগে দিয়ে দেন। বৃদ্ধা কিছু সন্দেহ না করে তার গয়নাগুলি খুলে দেন। কিন্তু কিছুক্ষণ পর খাম খুলে দেখতেই চোখ কপালে ওঠে বৃদ্ধার। খামের ভিতরে সোনার গয়নার বদলে থাকে অন্য কিছু সামগ্রী। ইতিমধ্যে ওই দুই ব্যক্তি এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। পরে বৃদ্ধার ছেলে এসে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পরিবারের দাবি , খোয়া যাওয়া গয়নার ওজন আনুমানিক ৩৬ গ্রাম। বারাসাত থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিস জানিয়েছে , খুব শীঘ্রই দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। পুলিসের ছদ্মবেশে এমন ছিনতাই নতুন করে প্রশ্ন তুলেছে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
গয়না খোয়া যাওয়া মহিলা এপ্রসঙ্গে জানান , ''আমি দোকান থেকে ফিরছিলাম। সেই সময় একজন এসে আমাকে বলে আমি পুজোর সময় এত গয়না পরে কেনও ঘুরছি। এরপর তিনি আমায় পরিচয় দেয় তিনি পুলিশ। এরপর তিনি আমার কাছ থেকে গয়না খুলে নেন।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের