নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মঞ্চে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু চোখে পড়ল ফাঁকা মাঠ এই বৈপরীত্যের ছবি সামনে এল সোমবার বারাসাতের কাছারি ময়দান থেকে। রাজ্যের শাসকদলের পক্ষ থেকে ‘বিশাল জনসভার ডাক দেওয়া হলেও, প্রত্যাশিত জনসমাগম না হওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
সোমবার বারাসাতের কাছারি ময়দানে আয়োজিত সভাকে ঘিরে সকাল থেকেই প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। বড় মঞ্চ, সাজসজ্জা, নিরাপত্তার কড়া ব্যবস্থা সব মিলিয়ে তৃণমূল নেতৃত্বের তরফে সভাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছিল। দুপুর গড়াতেই মঞ্চে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মঞ্চ থেকেই কেন্দ্রের বিজেপি সরকার থেকে শুরু করে নির্বাচন কমিশনকে কার্যত চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন তিনি।
কিন্তু সেই সময়েই সভাস্থলের একাংশে ফাঁকা চেয়ার ও কম ভিড়ের ছবি ধরা পড়ে। এদিন সভায় জেলা ও ব্লক স্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকলেও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল প্রত্যাশার তুলনায় অনেকটাই কম। আর এই দৃশ্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কটাক্ষের সুর চড়িয়েছে গেরুয়া শিবির। তাদের বক্তব্য, ' বাংলার মানুষকে আর বোকা বানিয়ে রাখতে পারবে না। সাধারণ মানুষ আসল আর নকলের পার্থক্য বুঝে গেছে। এমনিতেও তৃণমূলের সভায় জোর করে ভয় দেখিয়ে মানুষদের আনা হতো। আর আগামীর নির্বাচনই হবে তৃণমূলের বিসর্জন।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের