নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ২৬ এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে বিজেপির বিরুদ্ধে পথে নেমে পড়েছে শাসক শিবির। বছরের শুরুতেই গোটা জানুয়ারি মাস ধরে একাধিক কর্মসূচি পালন করতে চলছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জানুয়ারি বারাসাত কাচারি ময়দানে করবেন অভিষেক। সেই সভাকে সফল করতে জোরকদমে প্রস্তুতি শুরু করল তৃণমূল।
বুধবার বিকেলে বারাসাতের হেলাবটতলা মিলোনি মাঠে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী ও মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ, বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বারাসাত পৌরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জী-সহ পৌরসভার একাধিক জনপ্রতিনিধি ও তৃণমূল নেতৃত্ব। সভা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, আগামী ১৯ জানুয়ারি বারাসাত কাচারি ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শুধুমাত্র একটি রাজনৈতিক জমায়েত নয়, বরং বিজেপির বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধের ডাক।
বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ' বিজেপি কখনও কিছু গড়তে জানে না তারা খালি ভাঙতে জানে। মানুষের টাকা আটকে রেখে গোটা দেশকে উচ্ছনে পাঠিয়েছে ওদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। আগামী নির্বাচনে বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে।'

খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, 'বিজেপি ওরম অনেক কিছুই বলে সব কথায় ওতো কান দিতে নেই। কারণ আগামী নির্বাচনের আগে দলের কর্মীদের চাঙ্গা রাখার জন্য অনেক কিছু বলতে হয় কিন্তু তাতে লাভের লাভ কিছুই হবে না। আগে নিজেদের নন্দীগ্রাম সামলাক তারপর বাংলা দখলের কথা ভাববে।'

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের