নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা ভোট যতই এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মহল। সোমবার শাসক বিরোধী সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে বারাসাতের হেলাবটতলা মোড়। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে এবার ১০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ।

সূত্রের খবর , হেলাবটতলা মোড়ে তৃণমূলের অটো ইউনিয়নের অফিস ভাঙচুর করার পর বিরোধীদের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দেয় তৃণমূলের কর্মী সমর্থকরা। যদিও অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবির।এরপর তৃণমূলের তরফে লিখিত অভিযোগ জানালে তদন্তে নেমে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের বারাসাত আদালতে নিয়ে আসা হয়।

বিজেপি নেতা সাগর বিশ্বাস ঘটনা প্রসঙ্গে জানিয়েছে , "আমাদের শান্তিপূর্ণ পরিবর্তন যাত্রা বেরিয়েছিল। তবে সেটা যেকারণেই হোক না কেন শাসক শিবিরের সঙ্গে সংঘাত বাঁধে। এই অপরাধে গতকাল রাতে পুলিশ সিভিল ড্রেসে। গিয়ে যেভাবে বিনা দোষে কিছু মানুষকে তুলে এনেছে তা সত্যিই অন্যায়। এটা ভাবার বাইরে যে বয়স্কদের এইভাবে কোনো কারণ ছাড়া কোর্টে নিয়ে আসা হয়েছে। আমি আর তীব্র বিরোধিতা জানাই।"
উল্লেখ্য , বারাসাতে বিজেপির পরিবর্তন যাত্রায় স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছিল হেলাবটতলা মোড়। তৃণমূলের পার্টি অফিসের সামনে সেই পরিবর্তন যাত্রা আসতেই আসতেই পাল্টা স্লোগান দেহ শাসক শিবির। ক্ষিপ্ত হয়ে বিজেপি কর্মী সমর্থকরা বারাসাত হেলাবটতলা মোড়ে আইএনটিটিইউসির অটো ইউনিয়নের অফিসে হামলা চালায়। বাইক ভাঙচুর করা থেকে শুরু করে পার্টি অফিসের ভেতরের সরঞ্জাম তছনছ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া এক বিজেপি কর্মীর গায়েও হাত তোলার অভিযোগ উঠেছে। এরই ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের