নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বারবার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করছিল কিশোরী। কিন্তু সেই প্রত্যাখ্যান মানতে পারেনি তরুণ। শেষমেশ প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাস্তাতেই কুপিয়ে খুন করা হল দশম শ্রেণির এক ছাত্রীকে। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, সম্প্রতি কৃষ্ণনগরে প্রেমের সম্পর্ক প্রত্যাখ্যান করায় খুন হতে হয় কলেজের ছাত্রী ঈশিতা মল্লিককে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি। নিহত কিশোরী তাহেরপুর থানার বীরনগর ইছাপুর এলাকার বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় টিউশন পড়তে গেছিল। কিন্তু রাত হলেও বাড়ি ফেরেনি সে। পরিবার খোঁজাখুঁজি শুরু করলে গভীর রাতে এলাকারই এক পুকুরপাড় থেকে উদ্ধার হয় তার রক্তাক্ত দেহ। পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তাহেরপুর থানার পুলিশ।
পরিবারের অভিযোগ, শুভ মণ্ডল নামে স্থানীয় এক যুবক অনেক দিন ধরেই মেয়েকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল এবং বারবার উত্যক্ত করছিল। কিন্তু সেই কিশোরী তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে তাকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা হয়। ঘটনার পর রাতেই অভিযুক্ত শুভকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারির পর ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করছে তদন্তকারীরা। শনিবার মৃত কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাটিকে ঘিরে ফের একবার নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের