নিজস্ব প্রতিনিধি , নদীয়া - অতিবৃষ্টির জমা জলে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন বেড়ে যাচ্ছে। যার ফলে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। তাই সাধারণ মানুষকে ডেঙ্গু সম্বন্ধে সচেতন করতে আয়োজিত হলো ডেঙ্গু প্রশিক্ষণ শিবির। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি বগুড়া ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত এই শিবির। ডেঙ্গু প্রতিরোধের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সূত্রের খবর , রানাঘাটের দত্তফুলিয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত এলাকায় অনুষ্ঠিত হয় এই শিবির। সেখানে জানানো হয় , ঘরে আশপাশে জমা জল না রাখা, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সহ মশা প্রতিরোধে সচেতন থাকার জন্য। পাশাপাশি এলাকার গরিব আর দুঃস্থ মানুষদের বিনামূল্যে মশারি বিতরণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট দু নম্বর ব্লকের বিডিও , স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ সদস্যরা , একাধিক চিকিৎসক আর সামাজিক সংগঠনের প্রতিনিধি। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বড় ভূমিকা পালন করবে।

ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ভাইস চেয়ারম্যান অতীন্দ্রনাথ মন্ডল জানান,"যাদের জ্বরের উপসর্গ দেখা দিয়েছে তারা আসে ডাক্তারের সঙ্গে পরামর্শ করছেন।দরকার হলে ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। যদি মনে হয় রক্ত পরীক্ষা করা দরকার তাহলে তারও ব্যবস্থা আছে। আমাদের মূল লক্ষ্য ডেঙ্গু প্রতিরোধ করা। আমরা আশা করছি এভাবে আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে সক্ষম হব।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের