নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দিন দুপুরে তোলাবাজি। নিজের বাড়ির জমি বিক্রি করতে হলে পাড়ার ক্লাবকে দিতে হবে নগদ দশ লক্ষ টাকা। এমনকি বাড়ির প্রধান সদস্যের অনুমতি না নিয়েই পাড়ার স্থানীয় ক্লাব মুক্তিসংঘ রাস কমিটির সদস্যরা বাড়িতে পোস্টার টাঙিয়ে দেয়। অভিযোগ অস্বীকার করায় রাতের বেলায় শুরু হয় বাড়িতে বোমাবাজি, আতঙ্কে বাড়ির একাকিত্ব বৃদ্ধা। সব ঘটনা জেনেও মুখে কুলুপ এঁটেছে স্থানীয় পঞ্চায়েত প্রধান।
সূত্রের খবর , শান্তিপুরের তোপখানা পাড়ার বাসিন্দা বৃদ্ধা গায়ত্রী পাল নিজের ভিটের জমি বিক্রির চেষ্টা করেন। কিন্তু সেখানে জোরজুলুম শুরু করে স্থানীয় ক্লাবের সদস্যরা। জমি বিক্রি করতে হলে তাদের অনুমতি ছাড়া বিক্রি করা যাবে না জমি। এমনকি নগদ দশ লক্ষ টাকাও দাবি করেন। বৃদ্ধা এই অভিযোগ অস্বীকার করলে রাতে তার বাড়িতে বোমাবাজি শুরু হয়। আতঙ্কে অসুস্থ হয়ে পরে বৃদ্ধা। পুলিশ এসে সান্ত্বনা দিলেও ঘটনার প্রসঙ্গে চুপ স্থানীয় পঞ্চায়েত প্রধান।
প্রশাসনের কথা শুনে উল্টো সুর ক্লাবের সদস্যদের মুখে। কমিটির সদস্য দেবকুমার রায় জানান ," উনার ছোট জামাইয়ের সঙ্গে কথা বলে অনুমতি নিয়ে পোস্টারটি লাগানো হয়েছিল। জোর করে জমি নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাঁর ব্যক্তিগত জমি বিক্রি করলে কমিটির কোনও আপত্তি নেই, বরং তাঁকে সাহায্যই করা হবে। বোমাবাজির ঘটনার সঙ্গেও এলাকার কেউ যুক্ত নয়, অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের