68c815d091312_WhatsApp Image 2025-09-15 at 7.01.31 PM
সেপ্টেম্বর ১৫, ২০২৫ বিকাল ০৭:০৫ IST

বাড়িতেই মিষ্টি খেতে ইচ্ছে করছে , চটজলদি বানিয়ে ফেলুন ভাঁপা দই

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাঙালি মানেই মিষ্টিপ্রিয়। শেষপাতে মিষ্টি হলে সবটা পরিপূর্ন হয়ে যায়। তাই দোকান থেকে নানারকম মিষ্টি কিনে এনে বাড়িতে রেখে দেন অনেকেই। মিষ্টির মধ্যে অন্যরকম জনপ্রিয় মিস্টি দই। বিভিন্ন অনুষ্ঠান বাড়ির শেষ পটে পাওয়া যায় এই মিষ্টি দই. ভোজনরসিক বাঙালিরা তো রাস্তার ধরে মিষ্টির দোকানে দাঁড়িয়েও খায় এই মিষ্টি। তবে এবার বাইরে যাওয়ার ঝঞ্ঝাট ভূলুন , ঘরেই বানিয়ে ফেলুন ভাঁপা দই।

রন্ধনশিল্পী বিকাশ খন্নার রন্ধনকৌশল অনুযায়ী মাত্র আড়াই মিনিটেই বানিয়ে নিতে পারেন ভাঁপা দই। জেনে নিন কিভাবে বানাবেন এই ভাঁপা দই -  

উপকরণ -

১ কাপ ঘরে পাতা দই
১ ক্যান কনডেন্সড দুধ
২-৪টি কেশর
১টি কলা
অর্ধেক চা-চামচ এলাচগুঁড়ো
২ টেবিল চামচ বাদামকুচি

রন্ধন প্রণালী -

একটি পাত্রে ঘরে পাতা দই নিয়ে সেটি ভাল করে ফেটিয়ে নিতে হবে। বাদাম নিয়ে কুচি করে রাখতে হবে। তার পর তাতে কনডেন্সড দুধ, বাদামকুচি, কেশর, এলাচগুঁড়ো মিশিয়ে নাড়িয়ে নিন। এবার মাইক্রোঅয়েভ ওভেনের জন্য উপযুক্ত একটি পাত্র নিয়ে নিন। একটি কলা পাতলা পাতলা করে কেটে পাত্রের তলায় রাখুন। তার উপর দিয়ে দইয়ের মিশ্রণটি ঢেলে দিন। এবার ঠিক আড়াই মিনিটের জন্য ওভেন চালিয়ে দিন। হয়ে গেলে এই মিশ্রণটিকে ঠান্ডা হতে দিন। তার পর ফ্রিজে তুলে দিন। ২-৪ ঘণ্টা পর বার করে চেখে দেখুন নিজের বানানো ভাপা দই। ওপর দিয়ে কিছু ড্ৰাই ফ্রুটস ছড়িয়ে নিতে পারেন। 

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের