নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - মাধ্যমিকের নিয়মানুযায়ী অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া যায় না। সেই অ্যাডমিট কার্ড ছাত্র ছাত্রীরা পায় স্কুল থেকে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে সেটি দেখিয়ে প্রবেশাধিকার পাওয়া যায়। তবে অ্যাডমিট কার্ড না পাওয়ায় পরীক্ষাই দিতে পারলেন না এক ছাত্রী। কেন্দ্রের বাইরে কান্নায় ভেঙে পড়লেন তিনি। ঘটনায় বিদ্যালয়ের ওপর আঙুল তুলছেন ওই ছাত্রী।
সূত্রের খবর , ঘটনাটি আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়া এলাকার। ছাত্রীর নাম মনীষা কামি। হিন্দি হাই স্কুলে পরীক্ষা ছিল তার। তবে রেজিস্ট্রশন নিয়ে তাকে ঢুকতে দেওয়া হয়নি। অ্যাডমিট কার্ড নিয়ে বারবার স্কুলের কাছে আবেদন জানালেও কোনো লাভ হয়নি। স্কুল থেকে তাকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি। ফলে প্রস্তুত থাকার পরেও কেন্দ্রে ঢুকতে পারলেন না তিনি। প্রথম পরীক্ষা বাতিল হয়ে গেল তার। হয়তো বাকি পরীক্ষা গুলিও এইভাবেই দিতে পারবেন না। ফলে একটি বছর নষ্ট হল ওই ছাত্রীর। শিক্ষা দফতরের ভূমকা নিয়েও প্রশ্ন তুলছে স্থানীয় সহ পরিবারের সকলে।
মনীষা জানিয়েছেন "আমি পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম।তবে বিদ্যালয়কে অনেকবার বলেছিলাম। তাদের জন্য আজ আমি পরীক্ষা বসতে পারলাম না। আমার একটা বছর নষ্ট হল। এর দাম কে দেবে? আমি শিক্ষা দফতরের কাছে আবেদন জানাচ্ছি তারা যেন বিষয়টা লঘু করে না দেখে। আমার ভবিষ্যতের সুরক্ষা কে দেবে? আমার একটা বছর নষ্ট যেন না হয় এটাই আবেদন করব। শিক্ষা দফতর যেন দ্রুত বিষয়টি দেখে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের