নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বড়সড় সাফল্য পেল বারুইপুর থানার পুলিশ। কয়েকদিন আগেই মাটির খুলি কারখানায় শিশু শ্রমিকদের হদিশ পাওয়া গেছে। তবে সঠিকভাবে জাল পেতে কারখানায় অভিযান চালানোর অপেক্ষায় ছিল পুলিশ। অবশেষে তা সফল হল। উদ্ধার করা হল ৩৪ জন শিশু শ্রমিককে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কারখানার মালিকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , বারুইপুর থানার অন্তর্গত হাড়দহ গ্রাম পঞ্চায়েতের কালাবাড়ু এলাকায় দু'টি মাটির খুলি কারখানায় অভিযান চালিয়ে ৩৪ জন ভিন রাজ্যের শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছে। কয়েক দিন ধরেই ওই কারখানা গুলিতে শিশু শ্রমিক হিসাবে কাজ করানোর অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ওপর ভিত্তি করেই বুধবার অভিযান চালায় রাজ্য শিশু সুরক্ষা দফতর। এই অভিযানে তারা পূর্ণ সহায়তা পান বারুইপুর পুলিশের। তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় বারুইপুর থানায়। শিশু শ্রম আইন লঙ্ঘন করার ঘটনায় কারখানা মালিকদের খোঁজ চালানো হচ্ছে। খুব শীঘ্রই তাদের আটক করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

শিশু সুরক্ষা দফতরের আধিকারিক সুস্মিতা চন্দ জানিয়েছেন , "মাটির কারখানায় যেখানে চায়ের ভাঁড় বা অন্যান্য সামগ্রী তৈরি করা হয় সেখান থেকে আলাদা আলাদা রাজ্যের ৩৪ জন শিশু শ্রমিককে উদ্ধার করেছি। যাদের বয়স ১০-১২ এর মধ্যে। প্রত্যেকেই ভীষণ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের দেখেই আমরা বুঝতে পেরেছি।"

এরপর তিনি আরও জানিয়েছেন , "ওদের আপাতত আমরা একটা শেল্টার হোমে রাখার ব্যবস্থা করছি। ওদের জামা কাপড়ে কাদা মাটি মাখা। মানসিক অবস্থা কেমন সেটা জানার চেষ্টা করব। কাউন্সিলিং করাব। সঠিক খাবার দাবার দিতে হবে। এরপর আমরা ওদের থেকে আসল ঠিকানা জানার চেষ্টা করব। তারপর দেখব ওদের পরিবারের সঙ্গে কিভাবে যোগাযোগ করানো যায়। কারখানা মালিকদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়া স্থানীয়রাও অনেক সাহায্য করেছে। এছাড়া আরও অভিযান চালাব আমরা তবে এখন নয়।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের