নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফের পরিবর্তন সংকল্প যাত্র নিয়ে বাঁধাপ্রাপ্ত গেরুয়া শিবির। এবার বারুইপুরে পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হল বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার কর্মী সমর্থকদের। ঘটনার প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে বিজেপি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , ঘটনাটি শুক্রবার বারুইপুর থানার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের নড়িদানা এলাকার। সেখানে যখন বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার বেরিয়েছিল ঠিক তখনই বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে বাঁধা দেওয়া হয়। যুক্তি দিয়ে বলা হয় , বাইক মিছিলের অনুমতি না থাকার জেরে মিছিল সম্ভব নয়। এরপর এককথায় দু'কথায় পুলিশের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে যায় বিজেপি নেতৃত্বরা।

এরপর পুলিশ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলে প্রতিবাদে বিজেপির কর্মী সমর্থকরা রীতিমতো বারুইপুর-চম্পাহাটি রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে। যান চলাচল বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। এরপর ক্ষিপ্ত গেরুয়া শিবিরের কর্মীদের দেখে নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়ায় পুলিশ। পরে মিছিলের অনুমতি দেওয়া হয়। চম্পাহাটির দিকে মিছিল এগোনোর অনুমতি দিলে সকলে বিক্ষোভ থেকে উঠে ফের পরিবর্তন সংকল্প যাত্রা শুরু করে।

জেলা কমিটির মেম্বার দিলীপ ভৌমিক বলেছেন , "আমাদের কাছে সমস্ত পারমিশন আছে। আমরা অনুমতি ছাড়া রাস্তায় নামিনি।।তবে যাদের অনুমতি থাকে না তাদের কিন্তু পুলিশ ধরে না। আগেও এই চিত্র দেখা গেছে আজকে আবার হল। এইভাবে পুলিশ বাঁধা দিতে থাকলে আমরা কিভাবে নিজেদের মতামত পেশ করব।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের