নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরে বিজেপি বুথ সভাপতি রাজীব বিশ্বাসের নৃশংস খুন ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব বিজেপি। ঘটনার ভিডিও সামনে এনে তৃণমূলকে সরাসরি নিশানা বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার।
সূত্রের খবর, শুক্রবার রাতে নৃশংস ভাবে খুন হন বারুইপুর বিজেপি বুথ সভাপতি রাজীব বিশ্বাস। আর এই ঘটনাকে ঘিরে ফের একবার শাসক - বিরোধী তরজা তুঙ্গে। বিজেপি সূত্রের দাবি, শুক্রবার রাতে রাজীব বিশ্বাসকে প্রথমে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। তারপর পেট্রোল ঢেলে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার দাবি, রাজীবকে তার বাবা, ভাই ও ২ তৃণমূল কর্মীর হাতে খুন হতে হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আগে ফ্ল্যাগ ও ফেস্টুন লাগানোর কাজ করছিলেন রাজীব। সেই কারণেই টার্গেট করা হয় তাকে।
শাসক দলের পাশাপশি ঘটনায় বিজেপি নেতা রাজ্য পুলিশের বিরুদ্ধেও ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ তোলেন। বিজেপির পক্ষ থেকে ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির তদন্তের দাবি জানানো হয়। যদিও এই প্রসঙ্গে পুলিশের পাল্টা বক্তব্য, এই ঘটনায় প্রথমে বিজেপির পক্ষ থেকে একটি অভিযোগ আসে। প্রথমে মৃতের পরিবার অভিযোগ করতে চাননি। পরে মৃতের কাকা অভিযোগ দায়ের করলে খুনের মামলা রুজু হয়। ইতিমধ্যেই মৃতের বাবা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের