নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাঙালি বাড়িতে ভাত কখনোই মেপে রান্না হয়না। বেশিরভাগ দিনই অতিরিক্ত থেকেই যায়। সেই ভাত দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু চিজ বল। এককথায় যা স্বাদে গন্ধে অসাধারণ।
উপকরণ -
আড়াই কাপ ভাত
৩ টেবিল চামচ ময়দা
১ টেবিল চামচ মিহি করে কাটা কাঁচা লঙ্কা
১টি ছোট পেঁয়াজ মিহি ভাবে কুচিয়ে নেওয়া
১ চা চামচ আদা-রসুন কুচি
১ টেবিল চামচ ধনেপাতা কুচি
২ চিমটে বেকিং সোডা
১/২ কাপ গ্রেট করা চিজ
১/৪ চা চামচ সর্ষে গুঁড়ো
স্বাদমতো নুন
টম্যাটো সস
রন্ধন প্রণালী -
একটি পাত্রে ভাত ভালো ভাবে চটকে মেখে নিন। তার পরে তার মধ্যে সস আর চিজ ছাড়া বাকি সমস্ত মশলা মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ১২টি সমান ভাগে ভাগ করুন এবং প্রতিটি অংশের মধ্যে গর্ত করে কুরে রাখা চিজ ভরে এক একটি বলের আকারে গড়ে নিন। কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে বল গুলি ভাল ভাবে ভেজে নিন যতক্ষণ না সব দিক থেকে সোনালি বাদামী রঙ ধরে।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের