নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটের আগে বাসন্তীতে রাজনৈতিক হিংসার ঘটনায় কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচারে হামলার অভিযোগের জেরে বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন আইসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন প্রবীর ঘোষ।
বৃহস্পতিবার বাসন্তীতে বিজেপির প্রচার ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, প্রচারের সময় তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় এবং বাঁশ-লাঠি দিয়ে মারধর করা হয়। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। অপসারণ করা হল বাসন্তী থানার আইসিকে। শুধু অপসারণই নয় অভিজিৎ পালের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছে কমিশন।
পাশাপাশি ঘটনার পর এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে ঘটনায় ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে। পুলিশের তরফে হামলা, হিংসা ছড়ানো ও প্রচারে বাধা দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের