নিজস্ব প্রতিনিধি , হুগলী - ডিভোর্সের পরেও বউ মেয়ের ওপর নির্যাতন চালাতো প্রাক্তন স্বামী। দিনের পর দিন অত্যাচারে অতিষ্ট হয়ে
বাঁশ দিয়ে পিটিয়ে খুন করলো মা - মেয়ে। কেশবচক এলাকার বাঁশ বাগানে রক্তাক্ত অবস্থায় পরে থাকা দেহ নিয়ে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় প্রাক্তন স্ত্রী কদম মন্ডল সহ সৎ মেয়ে অঙ্কিতা মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।

সূত্রের খবর , মৃত যুবকের নাম সুমন্ত শিট (৩৫) , বাড়ি তারকেশ্বর এলাকায়। দশ বছর আগে প্রথম স্বামী মারা যাওয়ার পর কদম মণ্ডলকে বিয়ে করেন সুমন্ত শিট। তিন বছর আগে বিচ্ছেদ হয় তাদের। অভিযোগ, সুমন্তের সম্পত্তি বন্ধক রেখে ব্যাঙ্ক থেকে ৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন কদম। সেই টাকা ফেরত চাইতে প্রায়ই কদমের বাড়িতে যেত সুমন্ত। বুধবার রাতেও তিনি সেখানে যান। রাত দু’টো নাগাদ পুলিশ খবর পায় পাশের বাঁশবাগানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক ব্যক্তির দেহ। পুলিশ এসে দেহ উদ্ধার করে গ্রেফতার করে কদম ও তার মেয়েকে। অভিযুক্ত মা মেয়েকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে।

সুমন্তর বোন অঞ্জলি মিদ্দ্যা অভিযোগ করেন ," ওর আগের স্বামী নেপু মণ্ডলকেও মেরেছিল কদম। ওর জন্য কত ছেলের জীবন নষ্ট হয়েছে। আমার দাদাকে বশ করে জমি ভিটে বন্ধক দিয়ে ৫ লাখ লোন নিয়েছিল। সেই টাকা চাইতেই অশান্তি করত। কঠিন শাস্তি চাই ।”
প্রসঙ্গত , কদম ও অঙ্কিতা দু’জনেই স্বীকার করেছে - বিচ্ছেদের পরও সুমন্ত তাদের উপর অত্যাচার করত । বুধবার রাতে তুমুল অশান্তির পরে কদম বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমন্তর। এরপর দেহটি বাঁশবাগানে ফেলে আসে তারা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের