নিজস্ব প্রতিনিধি , ঢাকা - নির্বাচনের অস্বচ্ছতা আর দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) বর্তমান পর্ষদ ভেঙে দিল প্রশাসন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এই সিদ্ধান্তে ওপার বাংলার ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র আলোড়ন। আপাতত স্থবিরতা কাটাতে ১১ সদস্যের একটি শক্তিশালী অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (NSC), যার প্রধান হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালের হাতে।
সূত্রের খবর, BCB-এর গত নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছিল একাধিক স্থানীয় ক্লাব। সেই আপত্তির ভিত্তিতেই তদন্ত শুরু করে জাতীয় ক্রীড়া পরিষদ (NSC)। সংস্থার ডিরেক্টর আমিনুল এহসান আমিনুল ইসলামের নেতৃত্বাধীন পূর্বতন কমিটি বাতিল করে ICC-কে গোটা বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানান। নতুন কমিটির মেয়াদ হবে মাত্র ৩ মাস। আদেশ অনুযায়ী এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই স্বচ্ছভাবে পুনরায় নির্বাচনের আয়োজন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে তামিম বাহিনীকে।

বিস্ময়করভাবে, সদ্য সমাপ্ত বোর্ড নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন দেশসেরা এই ওপেনার। তবে সংকটের মুহূর্তে জাতীয় স্বার্থে দেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবকের আসন অলঙ্কৃত করতে রাজি হয়েছেন তিনি। তামিমের এই টিমে সদস্য হিসেবে রয়েছেন আতহার আলি খান ও মিনহাজুল আবেদিনের মতো প্রাক্তনীরা। এছাড়া রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমেদের মতো ব্যক্তিত্বরাও। পাশাপাশি রফিকুল ইসলাম কিংবা ফাহিম সিনহার মতো অভিজ্ঞ সংগঠকরাও থাকছেন এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থায়।
এই রদবদল নিয়ে আন্তর্জাতিক মহলে যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেদিকেও নজর দিচ্ছে ঢাকা। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রিকেট সংস্থায় এমন বড়সড় সংস্কারকে ইতিবাচক হিসেবেই দেখছেন সমর্থকদের বড় অংশ। এখন দেখার, ২২ গজের লড়াই ছেড়ে প্রশাসনিক ডেস্কে বসে তামিম কতটা সফলভাবে নতুন ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরি করতে পারেন।
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের