694c18db2656c_IMG-20251224-WA0241
ডিসেম্বর ২৪, ২০২৫ রাত ১০:১৭ IST

বড়দিনের সকালে হয়ে যাক নলেন গুড়ের কেক

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শীতকালে নলেন গুড়ের থেকে লোভনীয় কিছুই হয়না। পায়েস , মিষ্টি যেকোনো খাবারে নলেন গুড়ের ছোঁয়া থাকলেই যেন আহা বলতে ইচ্ছে করে। ঠিক তেমনই বড়দিনে কেক না খেলে দিনটা যেন অসম্পূর্ণ থেকে যায়। সেই কেকে যদি নলেন গুড় থাকে তাহলে জমে যাবে। এবার বড়দিনে বানিয়ে ফেলুন নলেন গুড়ের কেক।

উপকরণ -

২০০ গ্রাম ময়দা
১ কাপ নলেন গুড়
২টি ডিম
১ কাপের এক চতুর্থাংশ দুধ
১০০ গ্রাম মাখন
২ টেবিল চামচ কন্ডেনন্সড মিল্ক
এক চিমটে বেকিং পাউডার
এক চিমটে বেকিং সোডা
১ চা চামচ ভ্যানিলা এসেন্স

কেক বসানোর আগেই অভেন গরম করে নিন। ৩৫০ ফারেনহাইটে উত্তপ্ত হলে কেক ভাল মতো ফুলতে পারবে। তার পর অভেনের পাত্রের ভিতরের দেওয়ালে মাখন ব্রাশ করে নিন, যাতে কেক লেগে না যায় বাসনে। অন্য দিকে, একটি পাত্রে কেকের ব্যাটার প্রস্তুত করুন। ময়দা, বেকিং পাউডার এবং বেকিং সোডা ঢেলে মিশিয়ে দিন গুঁড়োগুলিকে। আর একটি বড় বাসনে গলানো মাখন আর কন্ডেনন্সড মিল্ক ভাল করে মিশিয়ে মিহি করে নিন। এ বার সেই গুঁড়োগুলির মিশ্রণ ঢেলে দিন মাখন আর মিল্কমেডের উপর। এক এক করে ডিম ফেটিয়ে ঢেলে দিন বড় পাত্রে। একটানা বড় হাতা দিয়ে উপকরণগুলি মেশাতে থাকুন। এ বার ভ্যানিলা এসেন্স, নলেন গুড় এবং দুধ মিশিয়ে মিশ্রণটি মিহি করার চেষ্টা করুন।

সমস্ত ব্যাটারটি মিহি, নরম করে নিয়ে অভেনের বাসনে ঢেলে দিন। আগে থেকে গরম করে রাখা অভেনে বসিয়ে আধ ঘণ্টা মতো বেক করে নিন। কেকের ভিতরের অংশ কাঁচা রয়ে গিয়েছে কি না, তা বোঝার সহজ একটি উপায় রয়েছে। একটি টুথপিক নিয়ে সেটি কেকের মাঝখানে বসিয়ে দিন। তোলার সময়ে যদি দেখেন, টুথপিকের গায়ে ব্যাটারের অংশ লেগে রয়েছে, তা হলে আরও খানিক ক্ষণ বেক করা দরকার। না হলে আপনার কেক প্রস্তুত। শীতের সন্ধ্যায় বাড়িতে অতিথিদের গরম গরম কেক পরিবেশন করুন কফি দিয়ে।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

সন্ধ্যার জলখাবারে নতুন চমক , একবার বানালেই বারবার খেতে চাইবেন চিকেন কিমা ব্রেড রোল
জুলাই ২৫, ২০২৬

অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের