নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বদ্ধ ঘর থেকে উদ্ধার হল ভাড়াটিয়ার মৃতদেহ। সকাল থেকে তার খোঁজ করলেও পায়নি বাড়ির মালিক। পরে পুলিশ এসে দরজা ভেঙে ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডানকুনিতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , মৃতের নাম নভনীত ঝা। বয়স ৩৩। বছর খানেক আগে রাজু সেনগুপ্তের বাড়িতে ভাড়া আসেন। TCI কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। তিনদিন আগে শেষবার দেখা যায় তাকে। পুলিশ দেহটি উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান দু'দিন আগেই মৃত্যু হয়েছে ব্যক্তির। মৃত ব্যক্তির বাড়ি আসানসোল। সেখানকার থানার সঙ্গেও যোগাযোগ করেছে ডানকুনি থানার পুলিশ।
এক স্থানীয় জানিয়েছেন , "বাড়ি আলা আমার ঘরে এসে বলে ২ তারিখ হয়ে গেল এখনো ভাড়া পাইনি। ঘরে দরজা নক করছি ভেতর থেকে আটকানো তবুও কোনো সারা শব্দ পাচ্ছিনা। এরপর এলাকার সকলকে জানালাম। তারা বলল দরজা ভেঙে ফেলতে। তাই করলাম।।এরপর দরজা ভাঙতেই অসম্ভব বাজে একটা গন্ধ পেলাম। নাক মুখ চাপা দিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর পুলিশে ডাক দেওয়ায় তারা এসে মৃতদেহ উদ্ধার করে। তদন্ত চলছে দেখা যাক কি উঠে আসে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের