নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর কয়েকদিন পরেই বড়দিন তার আগেই শুরু হয়েছে জেলায় জেলায় শীতের আমেজ। সকালের দিকে দেখা যাচ্ছে কুয়াশার দাপট। বড়দিনের পর আরও নামবে পারদ। কলকাতায় শনিবার সকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১৭° সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে , আজ সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে বাঁকুড়াতে। তাপমাত্রা প্রায় ১৪°সে থেকে ২৬°সে-এর মধ্যে থাকবে। সকাল থেকে সূর্যের কোনো দেখা নেই, তাপমাত্রার পারদ মূলত থাকবে নিম্নমুখী। যারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজে রাস্তায় বেড়িয়েছে তাদের সোয়েটার, মাফলার পড়েও শীত মিটছে না। অন্যদিকে সেই একই দৃশ্য দেখা যাচ্ছে ঝাড়গ্রামেও। ইতিমধ্যেই কনকনে ঠাণ্ডার আমেজ সৃষ্টির হয়েছে ঝাড়গ্রামে। তাপমাত্রা প্রায় ১২°সে থেকে ২৫°সে-এর মধ্যে থাকবে। তবে তাপমাত্রা আরও কমতে পারে। ডিসেম্বর-জানুয়ারি মাসে একই আবহাওয়া বজায় থাকবে বলে আশা করা যাচ্ছে।

ঘাটালেও এই মুহূর্তে মেঘলা আকাশ। উত্তরের হারহিম করা বাতাসের কারণে চারিদিকে কুয়াশার সৃষ্টি হয়েছে। বড়দিনের আগে ঠান্ডা বাড়ার সম্ভবনা রয়েছে। তাপমাত্রা প্রায় ১৫°সে থেকে ২৫°সে-এর মধ্যে থাকবে। পুরুলিয়াতেও ইতিমধ্যে জাকিয়ে শীত পড়েছে। ঘন কুয়াশার কারণে গাড়িও খুব ধীরে গতিতে চলছে। শীত পড়তে না পড়তেই পর্যটকদের ভিড় লক্ষ করা যাচ্ছে। ১২ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে তবে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের