নিজস্ব প্রতিনিধি , হুগলী - বড়মার মন্দিরে ফের উত্তেজনার আবহ।এক মহিলার অভিযোগকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক।ফুটপাথে বসা এক ডালা বিক্রেতার দুর্ব্যবহার নিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করেন মহিলাটি।ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ এসে সমস্ত অস্থায়ী ডালা বিক্রেতাদের দোকান তুলে দেয়।জীবিকা হারানোর আশঙ্কায় মন্দিরের সামনেই অবস্থান বিক্ষোভে বসেন বিক্রেতারা।পরে বিধায়কের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায় , বুধবার নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে আসে এক মহিলা দর্শনার্থী।তার কোলে একটি অসুস্থ বাচ্ছা ছিল।মন্দিরের উল্টোদিকে একটি জুয়েলারি দোকানের ফুটপাথে একটি ডালার দোকান দেখে সেখানে বসতে যায় সে।সেখানে থাকা ডালা বিক্রেতাটি মহিলার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করে।অসুস্থ বাচ্ছা দেখেও তাকে সেখানে বসার অনুমতি দেয়না।ধাক্কা মেরে সরিয়েও দেয়।ঘটনার পর মহিলাটি সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।অল্প সময়ের মধ্যেই সেই পোস্ট ভাইরাল হয়ে যায়।এরপর বৃহস্পতিবার সকালে পুলিশ অরবিন্দ রোডের ফুটপাতে বসা অস্থায়ী ডালা বিক্রেতাদের দোকান সরিয়ে দেয়।হঠাৎ এই পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েন বিক্রেতারা।ঘটনার প্রতিবাদে বড়মার মন্দিরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা।কিছু সময়ের মধ্যেই এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।বিক্ষোভকারীরা দ্রুত সমস্যার সমাধান এবং ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান।
ঘটনা প্রসঙ্গে ডালা বিক্রেতা অমিতা চক্রবর্তী বলেন,'আমি কাল দোকান দিইনি।আজ এসে শুনি এই ঘটনা ঘটেছে।একজনের জন্য সবাই কেন শাস্তি পাবে।আমরা কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি।ভবিষৎতেও কখনো করবোনা।আমাদের দয়া করে বসতে দিন।আমরা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত থাকি।তারপর উঠে যাই।এইটুকু সময়ও বসতে না দিলে আমাদের সংসার চালানো মুশকিল হয়ে পড়বে'।
ডালা বিক্রেতা সুজয় সাঁতরার বক্তব্য,'এটি অবরোধ নয়।অবস্থান বিক্ষোভ।গতকাল প্রশাসনের তরফে এসে আমাদের আর দোকান দিতে বারণ করা হয়েছে।আমরা অস্থায়ী ডালা বিক্রেতারা কিভাবে সংসার চালাবো সেই নিয়ে চিন্তায় রয়েছি।আমাদের আর্জি,আমাদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক।সেই সময়ের পর আমরা ফুটপাথ খালি করে দেবো।নবনির্মিত বিধায়কের কাছে আসা রাখছি তিনি উপযুক্ত সমাধানের ব্যবস্থা করবেন'।
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
দেহ দাহের রাতে আসলে কি ঘটেছিল সেটাই জানতে চাইছে সিবিআই
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...