নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বেআইনি ভাবে জমির মাটি কেটে নেওয়ার মাফিয়াদের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গয়েশপুর এলাকায়। 'অবিলম্বে মাটি কাটা বন্ধ করতে হবে'-স্লোগান তুলে প্রতিবাদে নামেন তাঁরা। যদিও মাফিয়াদের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানিকনগর অঞ্চলে রয়েছে ৭টি ইটভাটা। এলাকাবাসীর দাবি, প্রতিদিন প্রায় ১৫০টি ট্রাক্টর, লরি অঞ্চলের কাঁচা রাস্তা ব্যবহার করছে। যার ফলে পথে বড় বড় খাদ তৈরি হয়েছে। এছাড়াও বড় অভিযোগ, ইটভাটার মালিকেরা বহুদিন ধরে অনুমতি ছাড়াই জমি থেকে মাটি তুলে ইট তৈরিতে ব্যবহার করছেন। একাধিকবার প্রতিবাদ করার চেষ্টা করেও কোনও ফল পাওয়া যায়নি।

গ্রামবাসীদের মতে, সরকার কৃষকদের সুবিধার জন্য সোলার পাম্প, জলের ব্যবস্থা করেছে। অথচ এইভাবে জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে স্থানীয়রা 'জমি রক্ষা কমিটি' গঠন করে শনিবার আন্দোলনে নামেন। পঞ্চায়েতের কিছু সদস্যও এতে অংশ নেন। ডিএমের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।
আন্দোলনকারী সালাম শেখ জানান, 'গঙ্গার ভাঙন অনেক বেড়ে গেছে। আগে প্রতিবাদের চেষ্টা করলে মাফিয়ারা কিছু চাষীকে ভয় দেখিয়েছে। কেউ যাতে আমাদের দমিয়ে না রাখতে পারে সেইজন্য আজ সবাই একত্রিত হয়েছি। ইটভাটার কাজকর্ম নিয়ে আপত্তি নেই। তবে মাটি সঠিক পথে অন্য জায়গা থেকে আনতে হবে। আমাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাবো'।
আরেক বাসিন্দা সোহেল মণ্ডল বলেন, 'আমার প্রায় ১৫ বিঘা জমি ছিল। দিনের পর দিন মাটি কেটে আজ সব গঙ্গার তলায় চলে গেছে। বারণ করলে উল্টে আমাদেরই হুমকি দেয়। বলে, তোরা কিছু করতে পারবি না। মালিকের কোটি কোটি টাকা সব কিনে নেবে। আজ প্রচারের মাধ্যমে তাঁদের সতর্ক করতে চাইলাম। নাহলে আন্দোলন বড় হবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের