নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বেআইনি নির্মাণকে কেন্দ্র করে বাড়ি ভাঙার কাজ শুরু করল জেলা প্রশাসন। তবে মালিকপক্ষের পাল্টা অভিযোগ উঠেছে বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও অবৈধভাবে আবাসিক ক্ষতির। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গণপুরে।
স্থানীয় সূত্রে জানা গেছে , গনপুরের বাসিন্দা প্রবীর কুমার মণ্ডলের বাড়িটিকে ‘অবৈধ নির্মাণ’ বলে চিহ্নিত করে কর্তৃপক্ষ। গত পাঁচ বছর ধরে মামলা চলার পর সম্প্রতি ভাঙার অনুমতি জারি হয়। সেই নির্দেশেই বুধবার সকাল থেকে প্রশাসনের দল, পুলিশবাহিনী এসে গৃহের নির্দিষ্ট অংশ ভেঙে ফেলে।

তবে পরিবারের অভিযোগ, কয়েকজন ক্ষমতাবান ব্যক্তি, কিছু প্রতিবেশীর প্রভাবেই প্রশাসন এভাবে তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে। দীর্ঘ সময় ধরে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়িটি ভাঙার ষড়যন্ত্র চালানো হয়েছে। এতে তৃণমূলের কয়েকজন নেতারও যোগ রয়েছে।
অন্যদিকে জেলা প্রশাসনের বক্তব্য, 'পূর্ব নির্ধারিত নথিপত্র পরীক্ষা করেই বাড়িটিকে বেআইনি বলে ঘোষণা করা হয়েছে। জমির মূল নকশা বদলে নির্মাণ করা হয়েছিল। জায়গা সম্পূর্ণ পরিদর্শনের পর রিপোর্টে এই অনুমতি দেওয়া হয়েছে। বাড়ির মালিককে আগে থেকেই কোর্টের নোটিশ পাঠানো হয়েছে। কোনো স্থগিতাদেশ না থাকায় আইন অনুযায়ী ভাঙার কাজ বৈধ'।
এ প্রসঙ্গে প্রবীর বাবু জানান, 'মামলা এখনও কোর্টে বিচারাধীন। কেস চলতে চলতেই কীভাবে ভাঙার অনুমতি দেওয়া হল? আমাদের সব বৈধ কাগজ দেখানো সত্ত্বেও হঠাৎ এসে বাড়ি ভেঙে দিল। পাঁচ বছরে প্রায় ২২ লক্ষ টাকা খরচ করেছে ওরা। ওদের টাকার ক্ষমতার কাছে আমরা পেরে উঠতে পারিনি যার জন্য আজকে জোর করে এই কাজ করা হল'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের