নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ফের একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পেল। জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটি ও শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকেই সংঘাতে জড়িয়ে পড়েন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। শীর্ষ নেতৃত্বের সামনেই চলে উত্তপ্ত বাদানুবাদ।
সূত্রের খবর, সোমবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটি ও শীর্ষ নেতৃত্বের বৈঠক ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপশি এই বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সীও। এই বৈঠকেই সিউড়ি ২ নম্বর ব্লকের সভাপতির পদে কে বসবে সেই নিয়ে সংঘাতে জড়ায় অনুব্রত - কাজল। প্রায় ৬–৭ মিনিট ধরে চলে এই দ্বন্দ্ব। বৈঠকের পর অনুব্রত মণ্ডল সাংবাদিকদের সামনে কোনও মন্তব্য করতে চাননি। অন্যদিকে, কাজল শেখ গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ এড়িয়ে যান।
যদিও বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ বলেন, ' সারা রাজ্য নিয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোচনা করেছেন। আমরা তথ্য দিয়েছি, তিনি দিকনির্দেশ দিয়েছেন। আমরা একসঙ্গে চলব।'
শীর্ষ নেতৃত্বের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, দল ঐক্যবদ্ধ হয়ে লড়বে এবং ২০২৬ সালের নির্বাচনে বীরভূমের ১১টি আসনই নিশ্চিত করতে হবে। প্রসঙ্গত, ২০২১ সালের নির্বাচনে বীরভূমে ১১টির মধ্যে ১০টি আসনে জয়লাভ করে তৃণমূল। কেবল দুবরাজপুর আসনটি গিয়েছিল বিজেপির দখলে।
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...