নিজস্ব প্রতিনিধি , বীরভূম - জেলার দুই প্রান্তে দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এক জায়গায় ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হলেন এক দম্পতি। অন্যদিকে মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দুই বাইক আরোহী। স্থানীয়দের উদ্যোগে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরপর সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , প্রথম ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার দক্ষিণগ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া গ্রামে। হাজিপুর দিক থেকে সাইকেলে ফিরছিলেন এক দম্পতি। সেই সময় মল্লারপুর থেকে হাজিপুরগামী একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে তাঁদের সাইকেলে। দুর্ঘটনার ধাক্কায় দুজনেই রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ডাম্পারটিকে আটক করে।
অন্যদিকে, ময়ূরেশ্বর থানার ভাবঘাঁটি লোকনাথ মন্দিরের সামনে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি মোটরবাইকের। এতে দুই বাইকের আরোহীরাই গুরুতরভাবে জখম হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। দুটি ঘটনাতেই পুলিশ তদন্ত শুরু করেছে এলাকায় অতিরিক্ত টহল বাড়ানো হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের