নিজস্ব প্রতিনিধি , বীরভূম - নানুরে তৃণমূল কর্মী দোলন শেখের গুলি গোনার ভিডিও ভাইরাল হতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও এলাকায় প্রকাশ্যে অস্ত্র মজুতের ঘটনায় তোলপাড় ফেলেছে। ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে শাসক - বিরোধী রাজনৈতিক তরজা।
সূত্রের খবর, বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে দেখা যায়, একটি বাইকে বসে এক যুবক গুনে গুনে গুলি প্যাকেটে ভরছেন। পাশে রাখা রয়েছে আগ্নেয়াস্ত্র। অভিযোগ, ওই যুবক তৃণমূল কর্মী দোলন শেখ, যিনি বোলপুরের পরিচিত বালি মাফিয়া হিসেবেও কুখ্যাত। ভিডিওটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিওটি শেয়ার করে কটাক্ষের সুরে বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে কার্তুজ প্রকল্প চালু হয়েছে।' তার অভিযোগ, নির্বাচনের আগে ভোটারদের ভয় দেখাতে গুন্ডাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে শাসকদল।
পুলিশ সূত্রে জানা যায়, দোলন শেখ আগেই একটি পুরনো মামলায় পলাতক। ভিডিওটি কবে শুট করা হয়েছে, তা খতিয়ে দেখছে। ইতিমধ্যেই, অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন।
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...