নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ভুল চিকিৎসার জেরে রোগীর মৃত্যু। এমনই চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বীরভূমের সিউড়িতে। অভিযোগ , সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন এক মহিলা। এরপর রবিবার রাতে মৃত্যু হয় তার। ঘটনায় সোমবার নার্সিংহোম চত্বরে তীব্র বিক্ষোভ দেখান রোগীর পরিবার।
সূত্রের খবর , ভীরভূমের সিউড়িতে একটি বেসরকারি নার্সিংহোমে গলব্লাডারের সমস্যায় ভর্তি হন এক মহিলা। মহিলার নাম মিনা দাস। বয়স ৩৬। সিউড়ির এক চিকিৎসকের পরামর্শেই ওই নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। সেখানেই অস্ত্রোপচারের সময় ‘ভুল চিকিৎসা’ হয় বলে অভিযোগ পরিবারের। এরপর রবিবারই মৃত্যু হয় মিনার।

সোমবার সকালে মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভে ফেটে পড়েন মৃতার আত্মীয় - পরিজনেরা। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন লালদীঘিপাড়ার কাছে পথ অবরোধ করে চলে ব্যাপক বিক্ষোভ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এমনকি উত্তেজনা প্রশমনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন। তবে এখনও পর্যন্ত নার্সিংহোম কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
মৃতার দাদা এপ্রসঙ্গে জানান , ''আমার বোনকে ৩ - ৪ বার অপারেশন করে মেরে ফেলেছে। অস্ত্রোপচারের সময় চিকিৎসায় গাফিলতি হয়েছে। ঘটনার পরপরই আমরা নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানাই। থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু কোনও সন্তোষজনক জবাব আমরা পাইনি। যেকারণে আজ আমরা নার্সিংহোম চত্বরের সামনে বিক্ষোভ সহ পথ অবরোধ করেছি।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের