নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - এক সপ্তাহের ব্যবধানে দু'বার ধস নামে সেবকে। গত সপ্তাহে বৃষ্টির জেরে এমনিতেই পাহাড়ের পর্যটনশিল্প থেকে শুরু করে জনজীবন ব্যাহত। সেবক অঞ্চলে ধস নামার পরেই সেখান দ্রুত ছুটে আসেন সেনাবাহিনীররা। এর দু'দিনের মধ্যে ফের ধস নামে। আরও পিছিয়ে যায় রাস্তার কাজ। বৃহস্পতিবার সকালে সেই ১০ নম্বর জাতীয় সড়কের অবস্থা ভীষণই বেহাল। যাতায়াত করতে পারছেনা কোনো পর্যটকদের গাড়ি সহ স্থানীয় যানবাহন।
দ্বিতীয়বার ধস নামার পর সেনাবাহিনীদের তরফ থেকে বলা হয়, আগামী বেশ কয়েকদিন সেই রাস্তা থেকে যেন চলাচল বন্ধ থাকবে। গাছপালা , পাথর সরানো হলেও রাস্তার হাল এখনও ঠিক হয়নি। পাশ থেকে যাওয়ার জায়গা থাকলেও সেখানে সমূহ বিপদের আশঙ্কা রয়েছে। তবে পর্যটকদের অবস্থা ভীষণই শোচনীয়। সিকিম থেকে শিলিগুড়ি আসার সবচেয়ে নিরাপদ রাস্তা ১০ নম্বর জাতীয় সড়ক। যা সেবকের ওপর দিয়েই যায়। তবে রাস্তা পুরোপুরি ঠিক না হওয়ায় বিপাকে পড়েছেন তারা। আটকে গেছে বহু গাড়ি।
একের পর এক ধস নেমে জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়। এরই মধ্যে দু'বার সেই অবস্থা। এর ফল ভুগছেন সিকিমগামী পর্যটকরা। অনেকেই আটকে পড়েছেন। বাড়ির যাওয়ার রাস্তায় এমন অবস্থা হওয়ায় কপালে ভাঁজ পরেছে তাদের। তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। রাস্তার অবস্থা একেবারেই শোচনীয়। সেখান থেকে চলাচল করলে বড় বিপদের আশঙ্কা থাকছে। সেক্ষেত্রে সেনাবাহিনীররা ফের ঘোষণা করেছেন, আগামী তিনদিন সেই রাস্তা এখনও নিরাপদ নয়। সেখান থেকে যেন যানচলাচল না করা হয়। ফের কোনও প্রাকৃতিক সূর্যোগ না হলে দ্রুত রাস্তা সারাইয়ের কাজ করবেন তারা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের