নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - দীর্ঘদিন ধরে পরিষেবা মিলছেনা রামনগর থানার অন্তর্গত দেপাল উপ ডাকঘরের গ্রাহকদের। বারংবার পোস্টমাস্টারকে জানিয়েও মেলেনি সুরাহা। যার জেরে মঙ্গলবার ডাকঘরের সামনে তীব্র বিক্ষোভে সরব হন তারা।
সূত্রের খবর , দীর্ঘদিন ধরে পরিষেবা সংকটে জর্জরিত রামনগর থানার অন্তর্গত দেপাল উপ ডাকঘর। এমআইএস ( মাসিক আয় স্কিম ) থেকে টাকা তোলা তো দূরের কথা , বিদেশ থেকে পাঠানো টাকাও তুলতে পারছেননা বহু গ্রাহক। লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে। তার উপর প্রায় প্রতিদিনই ডাকঘরের দরজায় ঝুলছে পরিচিত সেই বোর্ড — ‘লিঙ্ক নেই’।
পরিষেবা পেতে এই দুর্বিষহ পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার বেলার দিকে ক্ষোভে ফেটে পড়েন কয়েকশো গ্রাহক। দেপাল হাটের পাশে একটি বহুতলের প্রথম তলায় অবস্থিত বহু পুরনো এই ডাকঘর ঘিরে বিক্ষোভ দেখান তারা। ঘটনাস্থলে দ্রুত আসে রামনগর থানার পুলিশ। পরে ডাক বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ এসে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিকেলে উঠে যায় বিক্ষোভ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , এপ্রিল মাস থেকে কার্যত অচল অবস্থায় রয়েছে দেপাল ডাকঘরের পরিষেবা। লিঙ্ক সমস্যা তো লেগেই রয়েছে , তার সঙ্গে যুক্ত হয়েছে ফর্মের অভাব , কর্মীদের অনিয়ম সহ গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার। একাধিকবার অভিযোগ জানানো হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি।
এপ্রসঙ্গে রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি জানান , “প্রতিদিনই লাইনে দাঁড়িয়ে শুনতে হয় — ‘লিঙ্ক নেই’। এতে সময় সহ শ্রম দুইই নষ্ট হচ্ছে। অথচ ডাকঘরের পোস্টমাস্টার ঠিকভাবে কথা বলেন না। উলটে দুর্ব্যবহার করেন।”
এদিন ঘটনাস্থলে উপস্থিত দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতশ্রী মাইতি জানান , “আমরা চাই সাধারণ মানুষ যেন সঠিক পরিষেবা পান। পোস্টমাস্টার নিয়মিত দেরি করে অফিসে আসেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
তবে অভিযোগ মানতে নারাজ স্থানীয় পোস্টমাস্টার কালিপদ বারিক। তিনি দাবি করেন , “একটু সমস্যা হচ্ছে ঠিকই , তবে কেন এত হাঙ্গামা হচ্ছে বুঝতে পারছি না। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা নিশ্চই এর একটা সুরাহা করবেন।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের