নিজস্ব প্রতিনিধি , মালদহ - রাস্তা নির্মাণের দাবিতে পথ অবরোধ। স্থানীয় বাসিন্দাদের একাধিক বার লিখিত অভিযোগ জানানোর পরও কোনো সুরাহা না মেলায় মহিলা থেকে পুরুষ সকলেই রাস্তায় নেমে পথ অবরোধ করেন। অবশেষে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রের খবর, এর আগে ২০২৩ সালে পথ অবরোধ করেন বামনগোলা থানা এলাকার মানুষজন। সেই সময় তৎকালীন বিডিও ও পুলিশ প্রশাসন রাস্তা তৈরির আশ্বাস দেন। কিন্তু তখন কোনো সুরাহা পাওয়া যাওয়া যায়নি। এরপর মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ঢালাই রাস্তার দাবিতে এলাকার মানুষ বিক্ষোভ শুরু করেন। মহিলা থেকে পুরুষ সকলের রাস্তায় নেমে পথ অবরোধ করেন। পথ অবরোধের ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারী এক মহিলা জানিয়েছেন, "আমরা তিতপুর প্রাইমারি স্কুল থেকে মালদোপাড়া প্রাইমারি স্কুল পর্যন্ত ঢালাই রাস্তা চাই। বর্ষাকালে সামান্য বৃষ্টিতে হাঁটু সমান জল হয়ে যায়। ছোট ছেলে মেয়েদের স্কুলে যেতে খুব সমস্যা হয়। কয়েক সপ্তাহ ধরে আমরা অভিযোগ জানিয়ে যাচ্ছি, কোনো লাভ হয়নি। তাই আজ আমরা পথে নেমেছি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের