নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোট মিটতেই তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেহালা পশ্চিম বিধানসভায়। বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। যদিও বিজেপি এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া করেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অভিযোগ, ভোট শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ১২৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র নগর রামকৃষ্ণ পল্লী এলাকায় বিজেপি কর্মীরা চড়াও হয় তৃণমূলের ওপর। হাতে লাঠি ও রড নিয়ে এসে দুষ্কৃতীরা সরাসরি পার্টি অফিসে ঢুকে পড়ে ইট বৃষ্টি শুরু করে। হামলায় প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাস সহ আরও ৩ শাসক দলের কর্মী গুরুতর আহত হন।
জানা যাচ্ছে, কাউন্সিলরের মাথা ও নাক ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটে। আক্রান্তদের উদ্ধার করে প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়ায় তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। এলাকায় হার নিশ্চিত জেনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে চাইছে। তৃণমূল কর্মীদের ভয় দেখাতে এই পরিকল্পিত আক্রমণ করা হয়েছে বলে তাদের দাবি। রত্না চট্টোপাধ্যায় নিজে পরিস্থিতির তদারকি করছেন ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের