নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - রাজ্যজুড়ে চলছে ‘বাংলার যুব সাথী’ প্রকল্প। আর এই প্রকল্পকে নিয়ে শুরু থেকেই সমালোচনার সুর চড়িয়েছে বিরোধী শিবির। তবে এরই মাঝে এক ব্যতিক্রমী ছবি দেখা গেল বটতলা এলাকায়। যুব সাথী প্রকল্পের সহায়তা শিবিরে বিজেপি যুব মোর্চার সদস্যদের উপস্থিতি ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।
রাজ্যের ‘বাংলার যুব সাথী’ প্রকল্প মূলত বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে চালু হয়েছে, যার জন্য বিভিন্ন এলাকায় সহায়তা শিবিরের আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই শিবিরেই বিজেপি যুব মোর্চার সদস্যদের উপস্থিতি নতুন করে রাজনৈতিক বিতর্কের শুরু হয়েছে।
এই প্রসঙ্গে বিজেপির পঞ্চায়েত প্রধান স্পষ্ট জানান, বেকার ভাতা কোনও রাজনৈতিক দলের সম্পত্তি নয়, এটি সাধারণ মানুষের অধিকার। তার কথায়, 'রাজ্যে চাকরি নেই, তাই এই বেকার ভাতা গঙ্গাজলে গঙ্গাপুজোর মতো। সবাই কেন তা নেবে না?' তিনি আরও বলেন, এলাকার যুবকদের সুবিধা করে দিতেই তিনি সেখানে উপস্থিত ছিলেন।
অন্যদিকে, এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। শাসকদলের দাবি, একদিকে বিজেপির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে শুভেন্দু অধিকারী বারবার রাজ্যের বেকার ভাতা প্রকল্পের সমালোচনা করছেন, অন্যদিকে তাদের দলের কর্মীরাই সেই প্রকল্পের সুবিধা নিতে এগিয়ে আসছেন। তৃণমূলের মতে, এই ঘটনা বিজেপির দ্বিচারিতাকেই সামনে এনে দিয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের